Logo
Logo
×

রাজনীতি

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন, যার ফলে জামায়াতে ইসলামী আজকের বৈঠকে অংশ নিয়েছে।  

বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভায় জামায়াতে ইসলামী অংশ নেয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।  

জামায়াতের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন তিনজন শীর্ষ নেতা—নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।  

তাহের জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করায় অন্যান্য দল বিব্রত হয়েছে। ফলে জামায়াত গতকালের বৈঠকে অংশ নেয়নি। তবে প্রতিবাদের পর প্রধান উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে আজকের সংলাপে যোগ দিয়েছে দলটি।  

আজকের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা হয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে যোগ দেন।  

গতকাল প্রথম দিনের আলোচনা সভায় অনুপস্থিত থাকলেও আজ জামায়াতে ইসলামী বৈঠকে অংশ নিয়ে মতামত প্রদান করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন