Logo
Logo
×

রাজনীতি

জামায়াত ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:২৫ পিএম

জামায়াত ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি

ছবি-সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধিকে অংশ নিতে দেখা যায়নি। 

আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত প্রস্তাবগুলোতে ঐকমত্যে পৌঁছাতে এই বৈঠকে বসেছে তারা। ।মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হচ্ছে।

এ বৈঠক চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। 

 বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে পারব। সব বিষয়ে একমত হতে না পারলেও জাতীয় স্বার্থে এই সনদ ঘোষণা করা হবে।  রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।

জানা যায়, প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ঐকমত্য গঠনে এ বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। আজকের আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে– সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব বিষয়।

এর আগে গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয়। কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড.আলী রীয়াজ এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে জানিয়েছে, তারা ঐকমত্য কমিশনের বেঠকে অংশ নিচ্ছে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন