Logo
Logo
×

অন্যান্য

দেশীয় পোশাকশিল্পে অবদানের স্বীকৃতি

‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

দেশীয় পোশাকশিল্পে সৃজনশীলতা, ঐতিহ্য ও নান্দনিকতার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত হয়েছেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।

প্রখ্যাত শিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব সেলিমা রহমান এমপি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাং হারুন-অর-রশীদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা এবং কিংবদন্তি অভিনেত্রী ও মহানায়িকা শবনমসহ শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিপ্লব সাহার এই অর্জনে বিশ্বরঙ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশীয় পোশাক, তাঁতশিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে তুলে ধরার দীর্ঘ পথচলায় এই সম্মাননা তাঁর কাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্বরঙ সবসময়ই দেশীয় ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

এই সম্মাননা বিপ্লব সাহার সৃজনশীল পথচলাকে আরও অনুপ্রাণিত করবে এবং দেশীয় ফ্যাশন ও পোশাকশিল্পের অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে বিশ্বরঙ পরিবার বিশ্বাস করে।

বিপ্লব সাহার এই গৌরবময় অর্জনে বিশ্বরঙ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন