Logo
Logo
×

অন্যান্য

লায়ন্সের সেবা মানুষের কাছে তুলে ধরতে ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

লায়ন্সের সেবা মানুষের কাছে তুলে ধরতে ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

আজ শুক্রবার বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ ,বিশেষ কার্যক্রম ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬‘এর উদ্বোধন করা হয়েছে।  লায়নিজমের প্রচার, লায়ন্সের সেবামূলক কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং লায়ন্সের কার্যক্রমের ব্যাপক প্রচারের লক্ষ্যে এ কার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে প্রায় ১৬০টি গাড়ি আকর্ষণীয় সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। পায়রা ও বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করা হয়। 

জেলা ৩১৫ এ২ এর গভর্নর লায়ন মহসীন  ইমাম চৌধুরী জানান, “র‍্যালির মূল উদ্দেশ্য লায়ন্সের সেবামূলক কার্যক্রম ও লায়নিজমের আদর্শের প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে লায়ন্সের কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্সের গ্লোবাল অ্যাকশন টিমের এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ভাইস এরিয়া লিডার লায়ন মো. শফিউল আলম এমজেএফ, জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী,ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খানসহ জেলা ৩১৫এ২-এর বিভিন্ন পর্যায়ের লায়ন ও লিও নেতৃবৃন্দ।

র‍্যালিতে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে লায়ন্স বিভাগে বর্ণাঢ্য অংশগ্রহণ ও উপস্থাপনার জন্য প্রথম স্থান অর্জন করে লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় স্থান লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্লাওয়ার গার্ডেন এবং তৃতীয় স্থান যৌথভাবে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল।

অন্যদিকে লিও বিভাগে প্রথম স্থান অর্জন করে লিও ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় স্থান লিও ক্লাব অব ঢাকা লালবাগ ডিলাইটস এবং তৃতীয় স্থান যৌথভাবে লিও ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল ও লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন।

র‍্যালি চেয়ারম্যান লায়ন মাসউদ করিম র‍্যালিতে অংশগ্রহণকারী সকল লায়ন ও লিও সদস্য, অতিথি এবং আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়নিজমের আদর্শ ও সেবার বার্তাকে আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি লায়ন্সের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি লায়নিজমকে আরও দূর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইপিডিজি লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান। তাঁরা র‍্যালির সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং লায়নিজমের প্রচার ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন