Logo
Logo
×

মতামত

কক্সবাজারে হোটেলের ভুয়া মালিক সেজে তরুণীদের ফাঁদে ফেলত প্রতারক রাজু

Icon

মাহাফুজ কাজী রিজু

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ এএম

কক্সবাজারে হোটেলের ভুয়া মালিক সেজে তরুণীদের ফাঁদে ফেলত প্রতারক রাজু

মাহাফুজ কাজী মাহাফুজ, শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

নামের আগে ‘চৌধুরী’ উপাধি, কক্সবাজারে বিলাসবহুল হোটেলের মালিক সেজে তরুণীদের টার্গেট করত রাজু! এলাকায় ছোটখাটো চুরির অপরাধ থেকে শুরু করে শহরে এসে আভিজাত্যের ভেক ধরা - কে এই রাজু চৌধুরী? 

শিশু তাজমিনের মৃত্যুর পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় আসা সেই রাজুকে অবশেষে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনুসন্ধানে জানা যায়, ইনস্টাগ্রামের মাধ্যমেই তাজমিনের সঙ্গে তার পরিচয় হয় এবং মাত্র ৩–৪ মাসের সম্পর্ক গড়ে ওঠে। রাজুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে নিজেকে বিত্তশালী পরিবারের সন্তান ও কক্সবাজারের দামি হোটেলের মালিকপক্ষের লোক হিসেবে পরিচয় দিত। অথচ বাস্তবে সে ওই হোটেলেই একজন সাধারণ সার্ভিসম্যান হিসেবে কাজ করত! 

সমুদ্রসৈকত ঘোরানো আর বিলাসবহুল জীবনের মিথ্যা স্বপ্ন দেখিয়ে মেয়েদের বিশ্বাস অর্জন করাই ছিল তার প্রধান ফাঁদ।

তাজমিনের ক্ষেত্রেও কি একই কৌশল খাটিয়েছিল সে? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তা এখনো পরিষ্কার নয়। তবে প্রশ্ন থেকে যায়- একটি মেয়ের বয়স ১৮ বছর জানার পরও হোটেল কর্তৃপক্ষ কীভাবে তাদের রুম বরাদ্দ দিল? হোটেলমালিকের দায়ই বা কতটুকু?

সোশ্যাল মিডিয়ায় মানুষের ভুয়া গ্ল্যামার দেখে অন্ধভাবে বিশ্বাস করার আগে আমাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া জরুরি। আপনার কি মনে হয়, আজকের দিনে কমবয়সী মেয়েরা কিসের মোহে অপরিচিতদের এত সহজে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে? আর এই প্রতারক রাজুর কী শাস্তি হওয়া উচিত?

মাহাফুজ কাজী মাহাফুজ

শিক্ষার্থী, আইন বিভাগ 

 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন