Logo
Logo
×

জাতীয়

দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০২ পিএম

দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

পবিত্র হজ পালনের পর দুই দিনে ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও দুজন নারী।  

গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয় এবং ফিরতি ফ্লাইট শুরু হয় মঙ্গলবার (১০ জুন)। বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে এক হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে তিন হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই শেষ হবে।

এবারের হজ মৌসুমে মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গিয়েছিলেন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে তারা যাত্রা সম্পন্ন করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়েছিল।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন