Logo
Logo
×

জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষে আ.লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে: প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:২৩ পিএম

জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষে আ.লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। আগামী জুলাই মাসে বিচারকার্য শেষ হওয়ার পর দলটির নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের কোনো সদস্য গণহত্যার ঘটনায় জাতির কাছে ক্ষমা চায়নি। বিচার শেষ না হওয়া পর্যন্ত জনগণের নিরাপত্তার স্বার্থে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।  

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে গত ১৭ বছরে সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে **জুলাই সনদ** চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।  

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার সাইবার স্পেসে অস্থিরতা তৈরি করছে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।  

এছাড়া, ড. ইউনূস সরকারি সেবা সহজীকরণের বিষয়টি তুলে ধরে বলেন, আগের মতো সরকারি সেবা পেতে মাধ্যমের প্রয়োজন নেই, অনলাইনে সরাসরি সেবা পাওয়া যাচ্ছে।  

সভার এক পর্যায়ে তিনি নিশ্চিত করেন, নির্বাচনের পর নতুন সরকারের কোনো দায়িত্বে থাকার তার কোনো ইচ্ছে নেই।  

চার দিনের সরকারি সফরে তিনি ৯ জুন লন্ডনে পৌঁছান, যা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম ইউরোপ সফর। আগামী ১৪ জুন তিনি দেশে ফিরে আসবেন।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন