Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময়

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শনিবার (৭ জুন) দুপুরে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এ সময় সেনাপ্রধানের স্ত্রীও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান।

তাঁরা ঈদের তাৎপর্য এবং দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের কথাও তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন