Logo
Logo
×

জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:১৩ এএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবেন। আজ বিকেলে চলমান সংস্কার আলোচনায় যুক্ত সব রাজনৈতিক দলকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। 

আজ সোমবার (২ জুন) এই বৈঠকটি বিকেল ৪টা ৩০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা সংলাপের সূচনা করবেন এবং আলোচনা চলমান থাকবে। ঈদুল আজহার আগে এবং পরে আরও কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় ১৯ মে। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক করে, যাতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা যায়।

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ চূড়ান্ত করতে কমিশন ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ করছে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন