Logo
Logo
×

জাতীয়

বাজেট পেশ সোমবার বিকাল ৩টায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম

বাজেট পেশ সোমবার বিকাল ৩টায়

ছবি- সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব আগামীকাল ২ জুন (সোমবার) জাতির সামনে পেশ করা হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করবেন।

বেতার ও টেলিভিশনের মধ্যমে পূর্ব নির্ধারিত বিকেল ৪টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে বিকাল ৩টায় সম্প্রচারিত হবে। রোববার (১ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামীকাল সোমবার জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্ব নির্ধারিত বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।

এছাড়াও, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন