Logo
Logo
×

জাতীয়

ফের সচিবালয়ে বিক্ষোভ চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০১:০৯ পিএম

ফের সচিবালয়ে বিক্ষোভ চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে

ছবি - সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। পরে তিন উপদেষ্টাকে স্বারকলিপি দেয়া হবে বলে জানিয়েছেন তারা।

রবিবার (১ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।

সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘বিক্ষোভ মিছিল শেষে চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উপদেষ্টা আলী ইমাম মজুমদার, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেয়া হবে।’ এর আগে গত বৃহস্পতিবার পাঁচজন উপদেষ্টার কাছে রোববার ও সোমবার স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছেন কর্মচারীরা।

বিক্ষোভ মিছিলে কর্মকর্তা-কর্মচারীরা ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুশিয়ার সাবধান’ এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন