Logo
Logo
×

জাতীয়

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারী বৃষ্টির আশঙ্কা

Icon

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:০১ এএম

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি,  আজও ভারী বৃষ্টির আশঙ্কা

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকাল ৭টায় গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখনো স্থল গভীর নিম্নচাপ রূপে আছে। এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে  এগোচ্ছে। এর প্রভাবে আজও দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। রাজধানীতেও আজ সারা দিন এভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এটিএম নাজমুল হক বলেন, শনিবার রংপুর , রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপের পরবর্তী সময়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে, বৈরি আবহাওয়ায় বরিশাল নৌ বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীর পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন