Logo
Logo
×

জাতীয়

জাতীয় পার্টির মধ্যে সবচেয়ে বড় ভন্ড হচ্ছে জিএম কাদের : সারজিস আলম

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম

জাতীয় পার্টির মধ্যে সবচেয়ে বড় ভন্ড হচ্ছে জিএম কাদের : সারজিস আলম

ছবি: যুগের চিন্তা

জাতীয় পার্টির মধ্যে সবচেয়ে বড় ভন্ড জিএম কাদের বলে মন্তব্য করেছেন মুখ্য সংগঠক সার্ভিস ভালো। বৃহস্পতিবার ২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাটের মিশন মোর চত্বরে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি।

পথসভার বক্তব্য প্রদানকালে সার্ভিস আলম আরো বলেন ২৪ এর অভ্যত্থানে সকলে একসাথে মিলে যেভাবে লড়েছিলা সেভাবে লড়ে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সবচেয়ে বড় সুবিধাবাদী, ভন্ড দোসরদের প্রতিহত করতে হবে।

জাতীয় পার্টি বিরোধী দলে থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সরকার হিসেবে বৈধতা দিয়েছে।

তিনি বলেন, জিএম কাদের নির্বাচনের ১৫ থেকে ২০ দিন পূর্বে ভারতে যেত ক্ষমতা নিকোজিয়েশন করতো। আর বাংলাদেশে এসে বিড়ালের মত চুপ হয়ে যেত।

নির্বাচন হতো যার এই ডামী নির্বাচনে জাতীয় পার্টি বিরোধী দল হতো। আওয়ামী লীগকে তারা সরকার হতে সমর্থন দিতো। জি.এম কাদেররা এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে বলে প্রশ্ন রাখেন সারজিস আলম।

লালমনিরহাটের মিশনমোড় চত্তরে পথসভার পূর্বে জেলার পাচ উপজেলায় পথসভা করে এনসিপি। এসময় এনসিপির যুগ্ন মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, ডোপুটি মুখ্য সংগঠক মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের রাসেল আহমেদ, এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন