Logo
Logo
×

জাতীয়

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:৩৩ এএম

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি

সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে একযোগে এক ঘণ্টার কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পূর্বঘোষিত এই কর্মসূচি পালিত হচ্ছে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ঘোষণা অনুযায়ী, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিনই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি চলবে। ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর জানান, শুধু সচিবালয় নয়, রাজধানী ও অন্যান্য এলাকার সরকারি দপ্তরেও কর্মচারীরা একযোগে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের নেতারা শের-ই-বাংলা নগরের বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনের পরিকল্পনাও করেছেন।

এর আগে গত শনি ও রোববার সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেন কর্মচারীরা। কিন্তু রোববার রাতেই সরকার উপদেষ্টা পরিষদে অনুমোদিত সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশে চার ধরনের অপরাধের জন্য মাত্র সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে, যা নিয়ে কর্মচারীরা তীব্র আপত্তি জানান।

এর প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার কর্মচারীরা ফের বিক্ষোভ করেন। পরে সরকারের কয়েকজন সচিব কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আশ্বস্ত করেছেন, রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে তাকে কর্মচারীদের দাবির বিষয়টি জানানো হবে। তবে ততদিন পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কর্মচারী নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন