Logo
Logo
×

জাতীয়

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:২২ এএম

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল বুধবার (২৯ মে) সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের  উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ইতোমধ্যে ঢাকাসহ উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ছয় বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার এক সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার ভূমিধসের আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। 

ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের চার বিভাগের নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন