Logo
Logo
×

জাতীয়

সংবাদপত্রে ঈদুল আজহার ৫ দিন ছুটি ঘোষণা, ৬-১০ জুন পত্রিকা প্রকাশ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৬:৪০ পিএম

সংবাদপত্রে ঈদুল আজহার ৫ দিন ছুটি ঘোষণা, ৬-১০ জুন পত্রিকা প্রকাশ বন্ধ

ছবি : সংগৃহীত

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য ঈদুল আজহার ছুটি নির্ধারণ করেছে। মঙ্গলবার (২৭ মে) সংগঠনের সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ থেকে ৯ জুন পর্যন্ত সংবাদকর্মীরা ঈদের ছুটি ভোগ করবেন। ফলে ৬ থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না।  

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে।  

সরকারের উপদেষ্টা পরিষদের আলোচনার ভিত্তিতে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, যা সরকারি ছুটির তালিকার বাইরে। এরপর শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১০ দিন ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।  

এ বছর পবিত্র ঈদুল ফিতরের সময়ও টানা ৯ দিনের ছুটি ছিল। তখন ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি পালন করা হয়েছিল।  

সংবাদপত্র শিল্পের কর্মীদের এই পাঁচ দিনের ছুটির ফলে ঈদ উদযাপন আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন