Logo
Logo
×

জাতীয়

ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:৩৯ পিএম

ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। কোরবানির ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর প্রেক্ষিতে তারা ঈদের পরের দুই দিন ছুটি কমাতে বলেছেন।

আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি। এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে অন্তর্বর্তী সরকার। ঈদুল আজহা আগামী ৭ জুন হতে পারে। সেই হিসেবে ঈদুল আজহার আগে মাত্র দুই দিন ছুটি পাওয়া যাবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ১০ লাখ এবং ঢাকার আশপাশের ৩০ লাখসহ অন্তত এক কোটি ৪০লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।

তিনি বলেন, ৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুদিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন। কিন্তু ঈদের ছুটি এক দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল ও নৌপথের নেই। কোরবানির ঈদে সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যায়। এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন। এ কারণে আমরা ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। 

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন