Logo
Logo
×

জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী, মৃত্যু ১১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:২০ এএম

সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী, মৃত্যু ১১

ছবি : সংগৃহীত

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী। আজ মঙ্গলবার (২৭ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩৩ হাজার ৯৯৬ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ২৩ হাজার ৩১৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৬১ হাজার ৩৬০ হজযাত্রী।

হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৫ মে মৃত্যুবরণ করেছেন চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন পাঁজন ও মদিনায় ছয়জন।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন