Logo
Logo
×

জাতীয়

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:১৩ এএম

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন