Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টার অধীনেই নির্বাচন চায় তিন রাজনৈতিক দল : প্রেস সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:৩৩ এএম

প্রধান উপদেষ্টার অধীনেই নির্বাচন চায় তিন রাজনৈতিক দল : প্রেস সচিব

ছবি : সংগৃহীত

যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনটি বড় রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার অধীনেই নির্বাচন চায় বলে জানিয়েছেন তিনি।

এসব বৈঠক শেষে শনিবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে সাংবাদিকদের সামনে এসব তথ্য দেন প্রেস সচিব।  

শফিকুল আলম জানান, সব দলই প্রধান উপদেষ্টার প্রতি তাদের সমর্থন জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রতি দলগুলো আস্থা রেখেছে। কেউ তার পদত্যাগ দাবি করেনি।

তিনি বলেন, বৈঠকে উপস্থিত দলগুলোর শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টাকে নির্বাচন আয়োজন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক সংস্কারে ইতিবাচক ভূমিকার প্রতিশ্রুতি দিয়েছেন। 

নির্বাচন বিষয়ে তিনটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবির প্রসঙ্গ তুললে প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ। 

এর আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলগুলোর সঙ্গে টানা পৃথক বৈঠক হয়।

বৈঠকে বিদ্যমান পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার ছাড়াও নিজ নিজ দলের অবস্থান ও দাবির বিষয়ে তুলে ধরার কথা বলেছেন দলগুলোর নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন