Logo
Logo
×

জাতীয়

সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর অ্যাকাউন্টে ৩৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর অ্যাকাউন্টে ৩৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

আনিসুল হক ও তৌফিকা করিম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তৌফিকা করিমের নামে ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এর মধ্যে বৈধ উৎস প্রমাণ হয়েছে মাত্র ২ কোটি ৬২ লাখ ৭ হাজার টাকা। ফলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৬ কোটি ৬১ লাখ টাকা।

এছাড়া অনুসন্ধানে আরও উঠে আসে, তৌফিকা করিম নিজের নামে খোলা ৮৮টি ব্যাংক হিসাবে মোট ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার আর্থিক লেনদেন করেছেন। এর মধ্যে ২০১ কোটি টাকা জমা এবং ১৭২ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব লেনদেনের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারায় তা সন্দেহজনক অপরাধ হিসেবে বিবেচনা করছে দুদক।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন