Logo
Logo
×

জাতীয়

সন্ধ্যায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:২১ এএম

সন্ধ্যায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তার পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে।  

এই পরিস্থিতিতে আজ ড. ইউনূস কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।  

বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে।  

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে কারা অংশ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।  

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ড. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত থাকবেন।  

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে দলটির আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন।  

রাজনৈতিক অঙ্গনে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের চলমান সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন