Logo
Logo
×

জাতীয়

ইশরাক হোসেনের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ কাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০২:২৭ পিএম

ইশরাক হোসেনের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ কাল

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ দেয়ার দিন আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) নির্ধারণ করেছে হাইকোর্ট। 

আজ বুধবার আদেশ দেয়ার কথা থাকলেও দুই পক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল সকাল ১১টায় আদেশ প্রদান করবেন তারা। 

এর আগে, গত বুধবার হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়ার পাশাপাশি তাকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। 

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে সেই নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদ থেকে অপসারণ করে। চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে এবং নির্বাচন কমিশন ২৭ এপ্রিল তার গেজেট প্রকাশ করে। 

অন্যদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। আজ মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা, যার ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। 

সকলের নজর এখন হাইকোর্টের আগামীকালকের আদেশের দিকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন