Logo
Logo
×

জাতীয়

ঢাকায় তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০১:১২ পিএম

ঢাকায় তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা আজ

ছবি : সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস, ফলে গরমের অনুভূতি কিছুটা হ্রাস পেতে পারে। সোমবার (১২ মে) সকাল থেকে আগামী ছয় ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

সকাল ৬টার তথ্য অনুযায়ী, ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেশি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্য অংশে তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। রাতের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

তাপপ্রবাহ সংক্রান্ত তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোরের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশসহ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, তবে কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন