Logo
Logo
×

জাতীয়

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  রাত ২:১০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী  অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন