Logo
Logo
×

জাতীয়

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে শেষে এ তথ্য জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সাঙ্গে আলোচনার যৌক্তিকতা নেই। তারপরও বৃহত্তর স্বার্থে সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশগ্রহণ করবে মালিক সমিতি। ওই দিন দেয়া হবে লিখিত প্রস্তাব।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বন্ধ কারখানাগুলোতো আনুমানিক ৩ লাখ শ্রমিক করজ করতেন। এমন পরিস্থিতি চলমান থাকলে আগামীকাল ১৫ নভেম্বর থেকে আরও বহু কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাবে। বিদেশি আয়ে ভাটা পড়বে।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন