Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী (৪৩৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা বিভাগে ১৬০, চট্টগ্রাম বিভাগে ২৬৭, বরিশাল বিভাগে ১৪৭, রাজশাহী বিভাগে ৮৯, ময়মনসিংহ বিভাগে ৭৬, রংপুর বিভাগে ৭৬ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই ২৩৮ জন মারা গেছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৮৫, চট্টগ্রাম বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৩৯, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন