Logo
Logo
×

জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (৮ নভেম্বর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন দায়িত্বে তিনি আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আসাদ আলম সিয়াম। নতুন দায়িত্বে তিনি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। সরকার ইতোমধ্যে তাকে জাতিসংঘ থেকে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন