Logo
Logo
×

জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।

দীর্ঘ ২ বছরের বেশি সময় বন্ধ থাকার পর নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতির অংশ এই তালিকা প্রকাশ করল মালয়েশিয়া।

আজ শুক্রবার এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, তাদের 'অ্যাক্রেডিটেড মেডিকেল সেন্টার' বিভাগে এসব মেডিকেল কেন্দ্র ও সেগুলোর ঠিকানা প্রকাশ করা হয়েছে।

এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকায় থাকা কেন্দ্রগুলো স্থানীয় সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত এবং মালয়েশিয়ান কোম্পানি 'বেস্টিনেট এসডিএন বিএইচডি'র প্রয়োজনীয় অডিট প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছে।

আগ্রহী কর্মীরা ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে তাদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদন গতিশীল করা এবং পদ্ধতিগত বাধা দূর করার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকে দাবি ওঠার মধ্যেই এই তালিকা প্রকাশ করা হলো।

অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো হলো: মতিঝিলের এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ফকিরাপুলের ওয়াদি হেলথ চেকআপ, মতিঝিলের মেডিনেট মেডিকেল সার্ভিসেস, মতিঝিলের রামিন হেলথ সেন্টার, পুরানা পল্টনের ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, একই এলাকার ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, নয়াপল্টনের আইডিয়াল ডায়াগনস্টিক, একই এলাকার সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, বিজয়নগরের পারফেক্ট মেডিকেয়ার।

বনশ্রীর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, রামপুরার লিডিং হেলথ চেকআপ লিমিটেড, একই এলাকার ডায়নামিক ল্যাব, পশ্চিম রামপুরার ডেল্টা হেলথ কেয়ারেও স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।

বনানীতে গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার ও সারা হেলথ কেয়ার, কাকলীর পুষ্প ক্লিনিক, চেয়ারম্যান বাড়ির এলবি হেলথকেয়ার, প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টারে করা যাবে স্বাস্থ্য পরীক্ষা।

উত্তরা এলাকার মধ্যে আছে দক্ষিণখানের জান্নাহ মেডিকেল সার্ভিসেস, উত্তরা সেক্টর-৪ এর মাই ল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আব্দুল্লাহপুরের আইচি হাসপাতাল, গাজীপুরের শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার।

ধানমন্ডিতে গ্রিন রোডের ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্ট এলাকার মানিকদীর ইশতিয়াক মেডিকেল সেন্টার, মাটিকাটার মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টার।

নিউ ইস্কাটনে আছে ইউনিক্যাল মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, তেজগাঁও বিমানবন্দর সড়কের এভারগ্রিন মেডিকেল সেন্টার, তেজগাঁওয়ে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস।

অন্যান্যগুলোর মধ্যে আছে নয়াপল্টনের হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, বসুন্ধরা আবাসিক এলাকার সুরক্ষা মেডিকেল সেন্টার, উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড, মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, ক্যান্টনমেন্ট মানিকদীর ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পুরানা পল্টনের আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, পুরানা পল্টনের আল-জামী ডায়াগনস্টিক সেন্টার, নয়াপল্টনের ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, ডিআইটি অ্যাভিনিউয়ের ভিটা হেলথ মেডিকেল, বিজয়নগরের কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার, ফকিরাপুলের মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, পশ্চিম রামপুরার পিওর হেলথ মেডিকেল সেন্টার, চেয়ারম্যান বাড়ির সানমুন মেডিকেল সেন্টার।

সরকার ইতোমধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। মেডিকেল সেন্টারগুলোকে অতিরিক্ত ফি আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি না করার বিষয়ে কঠোর বার্তাও দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সভায় ৬২ রিক্রুটিং এজেন্সির পক্ষে কথা বলেন মোহাম্মদ ফজলুল ইসলাম ইয়াসিন। তিনি সরকারের কাছে মেডিকেল অনুমোদন ত্বরান্বিত করা এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) জন্য যৌক্তিক প্রসেসিং ফি নির্ধারণের আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন