Logo
Logo
×

জাতীয়

পোশাকশ্রমিক বিক্ষোভ: মজুরি বোর্ডের প্রথম সভা আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

পোশাকশ্রমিক বিক্ষোভ: মজুরি বোর্ডের প্রথম সভা আজ

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৩টার পরিবর্তে সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি, কালো তালিকাভুক্তির প্রথা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরে মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে যাচ্ছেন শ্রমিকরা।

সার্বিক পরিস্থিতির কারণে গত ৪ দিন ধরে কয়েকশ কারখানা বন্ধ রাখতে হয়েছে।

বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন