Logo
Logo
×

জাতীয়

তাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

তাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে জোর চেষ্টা করে যাচ্ছেন তদন্তসংশ্লিষ্টরা। এ ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে আছেন দুই আসামি। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তার মধ্যে মিল-অমিল খুঁজে একটি যোগসূত্র বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনের ওপর গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা।

গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ ও দীপ। পরদিন বিকেলে রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাওসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার রাতে তাঁর বাবা এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টরা জানান, তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং তাহসিফের বান্ধবী হিসেবে পরিচিত জেরিকা তাসনিম দিশা রিমান্ডে আছেন। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখনো তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তে তাহসিফের মৃত্যুর আগের রাতের ঘটনাপ্রবাহকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মৃত্যুর আগে তিনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে ছিলেন, রেস্টুরেন্ট ও বারে কী ঘটেছিল এবং সেখানে কতক্ষণ অবস্থান করেছিলেন—এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেখান থেকে বের হওয়ার পর কে কোথায় গিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত মিলিয়ে টঙ্গীর হাজী মাজার এলাকায় তাঁরা কেন গিয়েছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা যাচাই করা হচ্ছে।

এর আগে দীপ জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাজী মাজার এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপর তাহসিফের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে তাহসিফ ও দীপের টঙ্গী বাজার বস্তিসংলগ্ন মাঠে যাওয়ার একটি ভিডিও তদন্তকারীদের হাতে এসেছে। ভিডিওতে তাওসিফকে বস্তির সরু রাস্তা দিয়ে মাঠের দিকে যেতে দেখা যায়। তাঁর পেছনে হাতে হেলমেট নিয়ে যাচ্ছিলেন দীপ। এ সময় তাওসিফকে দীপের উদ্দেশে বলতে শোনা যায়, ‘দীপ, ডোন্ট টক টু মাচ, লেটস ওয়াক।’

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দীপের বক্তব্য আরও যাচাই করা প্রয়োজন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষার প্রতিবেদনে তাওসিফ মাদক সেবন করেছিলেন কি না, কিংবা তাঁর শরীরে কোনো বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের পাশাপাশি এসব পরীক্ষার ফলাফলের জন্যও অপেক্ষা করা হচ্ছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের সময় তাওসিফের পাকস্থলী ও কিডনির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ভিসেরা ও রক্তের নমুনাও পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এসব পরীক্ষার মাধ্যমে তিনি মাদক সেবন করেছিলেন কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি মৃত্যুর কারণ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন