Logo
Logo
×

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারের নাম নিয়ে আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারের নাম নিয়ে আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিচার বিভাগকে এ প্রক্রিয়ার বাইরে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। বৈঠকে দেশের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাব এসেছে। এর মধ্যে অনেকেই বিরোধী দলের সঙ্গে আলোচনা করে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার মতামত দিয়েছেন।

তিনি বলেন, অতীতে সংবিধান সংশোধনের কিছু উদ্যোগ একদলীয় শাসনব্যবস্থা টিকিয়ে রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। বর্তমান কমিটির কার্যক্রমকে সেই উদ্যোগের সঙ্গে তুলনা করা উচিত হবে না।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের সম্পৃক্ততা কামনা করা হচ্ছে। কোনো বিষয়ে তাদের ভিন্নমত বা সংরক্ষিত মতামত থাকলে তা আলোচনার টেবিলে তুলে ধরার আহ্বান জানান তিনি।

গণভোটের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটকে সম্মান করা হলেও অতীতে ব্যবহৃত প্রশ্ন ও প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। ভবিষ্যতে গণভোট হলে তা সংবিধান সংস্কার-সংক্রান্ত বিষয়ে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সংবিধান সংশোধন কমিটি পর্যায়ক্রমে বিশিষ্ট নাগরিক, বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এসব বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে।

বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, মৌলিক অধিকার সুরক্ষা, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতির ক্ষমতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন