Logo
Logo
×

জাতীয়

পদত্যাগের পর সিটি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন ইশরাক

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

পদত্যাগের পর সিটি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে তার।

রোববার (১৮ অক্টোবর) রাতে এক প্রবাসী সাংবাদিকের সঙ্গে অডিও কলে আলাপকালে ইশরাক হোসেন এসব কথা বলেন।

সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, অভিযানের সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়েছিল। এছাড়া তারা ঘটনাস্থলে প্রবেশ করার সময় ২৫ থেকে ৩০ জন একসঙ্গে বেরিয়ে আসেন। পরিস্থিতি দেখে তার নিরাপত্তাকর্মীরা সতর্কতা সংকেত দিতে থাকলে তিনি আশঙ্কা করেন কেউ অস্ত্র বের করতে পারে। এ কারণেই তিনি কোমর থেকে নিজের পিস্তল বের করেছিলেন বলে দাবি করেন।

তিনি বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল না কারও জমি দখল করা বা চাঁদাবাজি করা। বরং পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে তিনি ওই পদক্ষেপ নিয়েছিলেন।

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার বিষয়ে ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, জাতীয় পর্যায়ে কোনো ধরনের জটিলতা বা বিতর্ক তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকার নগর ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, রাজধানীর প্রশাসনিক কাঠামো এককভাবে পরিচালিত নয়। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে একাধিক প্রতিষ্ঠান কাজ করায় নগর সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন এবং রাজধানী নিয়ে সরকারের কিছু পরিকল্পনাও রয়েছে। সেসব বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করবেন।

উল্লেখ্য, গত শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক হোসেন ও তার সহযোগীরা। অভিযানের সময় তার হাতে অস্ত্র দেখা যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরদিন মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন