Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩১৯ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট এক হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৪ জন।

বুলেটিনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে পরীক্ষায় ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হামের উপসর্গ বা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন