Logo
Logo
×

জাতীয়

কাতারে গ্রেফতার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

কাতারে গ্রেফতার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

দুর্নীতির মামলার আসামি ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে আটক করা হয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইন্টারপোলের মাধ্যমে পাঠানো এক বার্তায় দুদক এ তথ্য নিশ্চিত হয়েছে।

এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া তার নামে পরিচালিত ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন চিহ্নিত করেছে দুদক।

এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। একই মামলায় তাকে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন