Logo
Logo
×

জাতীয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা প্রকাশ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অপরাধী চক্র বিদেশের মাটিতে এ নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা মোকাবিলা করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন