Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫৪

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫৪

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ৯ জনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে গত ৬ অক্টোবর। ওইদিন স্বাস্থ্য অধিদপ্তর ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন