Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, শেষ একদিনে মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন, খুলনা বিভাগে দুজন, রাজশাহী বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন।

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১,৮৬০ জন নতুন রোগীর মধ্যে সর্বোচ্চ ৩৭৬ জন খুলনা বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে ২৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, বরিশাল বিভাগে ২০০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একক এলাকা হিসেবে দুই সিটি করপোরেশনসহ পুরো ঢাকা বিভাগেই মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ১২৯ জন। বাকি বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন