Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ২ হাজারের বেশি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ২ হাজারের বেশি

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগীর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সর্বশেষ তথ্য যুক্ত হওয়ায় চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে। একই সময়ে এ রোগে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৬২ জনে।

এর আগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬০৮ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন তারা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন