Logo
Logo
×

জাতীয়

ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ইনার সার্কুলার রিং রোড (অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক সভায় নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বর্তমান পরিকল্পনা পুনর্মূল্যায়ন করে বাস্তবায়নের গতি ত্বরান্বিত করার নির্দেশ দেন।

তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত ও সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে কাজ সম্পন্নের জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকল্পের কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে, যাতে রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর বিভিন্ন অংশের মধ্যে সংযোগব্যবস্থা উন্নত হবে এবং যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন