Logo
Logo
×

জাতীয়

বিশ্ব প্রাণী দিবস আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম

বিশ্ব প্রাণী দিবস আজ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীদের ভূমিকা অপরিসীম। প্রাণীদের অধিকার রক্ষা, কল্যাণ এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণের বার্তা নিয়ে প্রতিবছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস।

১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে এদিনকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সারাবিশ্বে দিবসটি পালন করে যুক্তরাজ্যভিত্তিক নেচার ওয়াচ ফাউন্ডেশন। এছাড়া প্রাণী কল্যাণমূলক বিভিন্ন সংস্থাও দিবসটি পালন করে থাকে।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীদের ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, পোষা প্রাণী এবং মানুষের উপকারে আসে এমন সব প্রাণীর প্রতি সদয় হওয়ার বার্তাও দেয় এই দিবসটি।

হেনরিক জিম্মারমেন নামের একজন জার্মান লেখক ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে সর্বপ্রথম বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সালে দিবসটি ৪ অক্টোবর পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন