Logo
Logo
×

জাতীয়

রূপপুরের জন্য ইউরেনিয়াম নিয়ে ঢাকায় আসছে রাশিয়ার কার্গো বিমান

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

রূপপুরের জন্য ইউরেনিয়াম নিয়ে ঢাকায় আসছে রাশিয়ার কার্গো বিমান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের নতুন চালান নিয়ে একটি কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে ছেড়ে আসা বিমানটি ভারত হয়ে ঢাকায় পৌঁছাবে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর জ্বালানির চালান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি, মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গত বুধবার ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি সংশোধনের পর মঙ্গলবার রাতে পরীক্ষা শুরু হয় এবং বুধবার সকালে তা সফলভাবে শেষ হয়। প্রধান ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত এ পরীক্ষায় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ভাল্ভের কার্যকারিতা, অ্যালার্ম ব্যবস্থা এবং বিভিন্ন কারিগরি উপাদান যাচাই করা হয়। নির্ধারিত নিরাপত্তা মান ও অনুমোদিত পদ্ধতি অনুসরণ করেই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

রাশিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় রোসাটমের তত্ত্বাবধানে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের বিদ্যুৎ খাতে এটিই সবচেয়ে বড় একক উৎপাদন প্রকল্প।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন