Logo
Logo
×

জাতীয়

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব চেয়েছে বিএফআইইউ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব চেয়েছে বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। একাধিক ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা সব ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি সংক্রান্ত কেওয়াইসি (KYC) নথি এবং লেনদেনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরবর্তী ৩০ মিনিটের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজ হাউজিং কমপ্লেক্সে অবস্থিত সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি হামলার জন্য ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীকে দায়ী করেন এবং চাঁদাবাজির অভিযোগ তোলেন।

তবে একই লাইভে সালমান মুক্তাদির বলেন, তার কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেনি।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চাঁদাবাজির অভিযোগের সঙ্গে একমত নয়। পুলিশের দাবি, ঘটনাটি মূলত জমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের প্রধান লক্ষ্য সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল না এবং ঘটনাস্থলে চাঁদাবাজির কোনো প্রমাণও পাওয়া যায়নি।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন