Logo
Logo
×

জাতীয়

দুর্গাপূজায় মিলতে পারে ৫ দিনের ছুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

দুর্গাপূজায় মিলতে পারে ৫ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার চিন্তা করছে সরকার। এদিন ছুটি ঘোষণা করা হলে দুর্গাপূজার দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৫ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। তার মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারণ এর পর দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।

ফলে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

উল্লেখ্য, চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ২০ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত।

এ ছাড়া হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির তালিকায় ১৮ অক্টোবর ও ১৯ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটি উল্লেখ রয়েছে। এসব ছুটি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের জন্য নিতে পারবেন।

বর্তমান ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে এবং শেষ হবে ২১ অক্টোবর। তবে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হলে সাপ্তাহিক ছুটির কারণে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন