Logo
Logo
×

জাতীয়

খেলার মাঠে অসুস্থ উপসচিব আশরাফুল, হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি

Icon

অনলাইনে ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

খেলার মাঠে অসুস্থ উপসচিব আশরাফুল, হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি

ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের অসুস্থ হয়ে পড়ার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তিনি শুক্রবার রাতের বেলা একটি মাঠে ফুটবল খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েন। তখন তিনি হাঁটু গেড়ে বসে পড়েন, এরপর মুহূর্তের মধ্যেই উপুড় হয়ে যান। বন্ধুরা ছুটে এসে বুকে চাপ দিতে থাকেন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আশরাফুল আফসারের বয়স ৪৭ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জানাজা শেষে আফসারকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। মন্ত্রী শোকবার্তায় আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন