Logo
Logo
×

জাতীয়

দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার

দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, র‌্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তর, ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিমকে পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার, এসবি হিসেবে বদলি করা হয়েছে।

র‌্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে পুলিশ সুপার, রাজবাড়ী হিসেবে বদলি করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তর, ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে পুলিশ সুপার হিসেবে মেহেরপুর জেলায় বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তর, ঢাকায় রিপোর্টিংরত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন