Logo
Logo
×

জাতীয়

দুই জেলায় নতুন পুলিশ সুপার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

দুই জেলায় নতুন পুলিশ সুপার

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন