Logo
Logo
×

জাতীয়

মানবপাচার প্রতিরোধে আইন আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

মানবপাচার প্রতিরোধে আইন আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী

মানবপাচারকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ অপরাধ প্রতিরোধে আইনকে আরও কার্যকর করার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার মানবপাচার প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হয়েছে। অনলাইন জুয়া ও অনলাইনের মাধ্যমে সংঘটিত পাচারসহ অবৈধ কর্মকাণ্ডকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে। নতুন জুয়া প্রতিরোধ আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, মামলা পরিচালনা ও বিচারপ্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে দেশে প্রায় ৪৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যেখানে বিচারকের সংখ্যা মাত্র ২ হাজার ৪০০ জন। এ কারণে বিচারপ্রক্রিয়ার ধীরগতি কাঠামোগত সীমাবদ্ধতার ফল।

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই অনিয়মিত অভিবাসীতে পরিণত হয়ে নানা সমস্যায় পড়েন। তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। এ জন্য লিগ্যাল এইড অধিদপ্তর অভিবাসী কর্মীদেরও আইনগত সহায়তা প্রদান করছে।

মাদক অপরাধ মোকাবিলায় সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি জানান, অনলাইনে মাদক বিক্রি ও ক্রয় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশের একটি পৃথক সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে। সভায় আইন মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, ইউএনওডিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন