ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা:
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯৪ জন
খুলনা বিভাগে ৩৪৯ জন
বরিশাল বিভাগে ১৮৬ জন
চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন
ময়মনসিংহ বিভাগে ১৮৩ জন
রাজশাহী বিভাগে ১৫৩ জন
রংপুর বিভাগে ৫৩ জন
সিলেট বিভাগে ৯ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬ জনে। এর মধ্যে ১৭১ জনের মৃত্যু হয়েছে।



