২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৯৩
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে খুলনা বিভাগে দুজন এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা:
বরিশাল বিভাগে ১৫৯ জন
চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৩ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন
খুলনা বিভাগে ২৯০ জন
ময়মনসিংহ বিভাগে ৮২ জন
রাজশাহী বিভাগে ১৩৭ জন
রংপুর বিভাগে ৬৫ জন
সিলেট বিভাগে ৯ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে।



